সু সময়

তারেক মাহমুদ

যাবে বলেইতো এসেছো সু সময়

তুমি কি আর থাকো কোথাও
তুমি তো নদীর মতো
তবে হ্যা নদীরও তো গন্তব্য থাকে
থাকে কিছু নিজস্ব বাঁক
গ্রামের মধ্য দিয়ে
কখনো মাঠের মধ্য দিয়ে
কখনো পাহাড়ের ঢাল বেয়ে বেয়ে বয়ে যায় নদী

তুমি যদি হতে নদী
তবুও তোমার বুকের উপর ভেসে ভেসে
বহুদূর চলে যাওয়া যেতো

সু সময়, এতো প্রতীক্ষা তোমার জন্যে
তবুও একদন্ড দাঁড়াবার সময় নেই তোমার
তুমি কি আসো চলে যাওয়ার জন্যেই?
কোথায় যাও তুমি
কোথায় তোমার বাড়ি
তোমাকে আপন ভাবে সবাই
অথচ তুমি কাউকেই আপন ভাবো না

সু সময় যাচ্ছো, বেশ যাও
তুমি তো যাযাবর, তোমার কি থেমে থাকা মানায়
এসেছো যখন যাবেই তো Ñ যাও

২০.০৩.২০০৭, সাউন্ডপিকচার, মালিবাগ।
News Pabna

নবীনতর পূর্বতন