প্রকৃতি ও মানুষ

সিরাজুজ্জামান


এমন বিস্তৃত সিগ্ধ ক্ষেতে দীর্ঘশ্বাসে দাঁড়াতে নেই
সোনালি, সবুজ অথবা শূন্য ক্ষেত দিতে পারে ভিন্নতা
মানুষের কাছে কখনও পাবে না তুমি দ্ব্যর্থহীনভাবে।

তাবেদারীর কবলে সকল মূল্যবান এবং স্বচ্ছতা
কোথা থেকে যেন উদ্ভব হয় নেংটি কুকুরের দল
হুমকি ধামকি ঘেউ ঘেউ শব্দে খেয়ে যায়
তোমার আমার যৎসামান্য রাতের আহার।

এমন বিস্তৃত নদীর সামনে দাঁড়িয়ে কাঁদতে নেই।

বঞ্চনার শোকটুকু কাটিয়ে উঠার এইতো ক্ষণ
এখানেই ছুড়ে ফেল জগদ্দল শবদেহ সমূহ।

কিন্তু কুকুরগুলো এখানেও তাড়া করে কেন?
ওরা আসবেই। তাই বলে ভীত হয়ো না তুমি।


সিরাজুজ্জামানঃ সাংবাদিক ও সাহিত্যিক
News Pabna

নবীনতর পূর্বতন