সুন্দর সুন্দর!

তারেক মাহমুদ

পাখির মতো কী চমৎকার ডানা মেলে
উপড়ে উঠে যাচ্ছে সুন্দর সফলতা

যানযটে শুয়ে আছে শীতাতপ নিয়ন্ত্রিত উন্নয়ন
কী সুন্দর হাইরাইজ

বৃক্ষ কেটে গোড়াটি রেখে গেছে কোন এক সাহসী বনদস্যু
কাটা বৃক্ষের মূল পড়ে আছে সুন্দরম কেদারার মতো

পার্কের মলিন ঘাসে আকাশের দিকে তাকিয়ে শুয়ে আছে
প্রতিভাবান ব্যার্থতার সুখ

আহাহা জগতের চাইতেও জীবন কী ভয়ংকর সুন্দর!
News Pabna

নবীনতর পূর্বতন