পালিত হচ্ছে বিশ্ব পানি দিবস

প্রতি বছরের ন্যায় এবারেও ২২ মার্চ বিশ্ব পানি দিবস পালন করছে  বাংলাদেশসহ  বিভিন্ন  দেশ। এবারে এ দিবসের প্রতিপাদ্য হচ্ছে 'নগরাঞ্চলে নিরাপদ পানি-সংকট: চাই সার্বজনীন বাস্তবায়ন’ বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ঢাকার বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও বালু নদীর চরম মাত্রায় দূষণের কারণে নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহ কঠিন হয়ে পড়েছে। ঢাকার পাশ্ববর্তী এলাকাগুলোতেও নিরাপদ পানির সঙ্কট তীব্রতর হয়ে উঠছে। পানি দিবসের প্রেক্ষাপট
১৯৯২ খ্রিষ্টাব্দে ব্রাজিলের রিওডি জেনিরোতে পানি বিষয়ক এক বিশ্ব সম্মেলনে জাতিসংঘ বিশ্ববাসীর নিরাপদ পানি ব্যবহারের লক্ষ্যে ২১টি ধারা সম্বলিত একটি পানি এজেন্ডা ঘোষণা করে। ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ঘোষণার পর  থেকে প্রতিবছর ২২ মার্চ বিশ্ব পানি দিবস পালন করে আসছে বিভিন্ন দেশ। (সূত্র: অনলাইন)

News Pabna

নবীনতর পূর্বতন