প্রায় ১ঘণ্টার জন্য অন্ধকারে ডুবে যাবে বিশ্ব

প্রায় এক ঘণ্টার জন্য অন্ধকারে ডুবে যাবে বিশ্ব। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সম্পর্কে পৃথিবীর মানুষকে সচেতন করে তুলতে এ উদ্যোগ বলে জানিয়েছে ওয়ার্ল্ড লাইফ ফান্ড ফর নেচারের (ডব্লিউডব্লিউএফ) নামের একটি পরিবেশবাদী সংগঠন।   আর এ কর্ম সূচীতে অংশ নেবে বিশ্বের ১২৮ দেশের মানুষ বলে আশা করা হচ্ছে। নিজ নিজ দেশের স্থানীয় সময় রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ১ ঘন্টা নিজ বাড়ি কিংবা কর্মস্থলের বিজলি বাতি নিভিয়ে রাখবেন সবাই। উষ্ণায়নের বিরুদ্ধে সচেতনতা তৈরির লক্ষে বিশ্বব্যাপি এই ‘বাতি নেভানো কর্মসূচি’র উদ্যোগ নেয়া হয়েছিলো ২০০৭ সাল থেকে। ২০০৮ সালে বিশ্বের ৩৫ দেশের পাঁচ কোটি মানুষ এবং ২০০৯ সালে ৮৮ দেশের ৪ হাজার ৮৮ শহরের ১০০ কোটি মানুষ এ কর্মসূচিতে অংশ নেন। আর এবছর এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন ১২৮ দেশের মানুষ। আয়োজকরা এই কর্মসুচীর নাম দিয়েছেন আর্থ আওয়ার। (সূত্র: অনলাইন)
News Pabna

নবীনতর পূর্বতন