রেডিও জাপান বাংলা বিভাগের সুবর্ণ জয়ন্তী

আজও  মনে পড়ে
রেডিও জাপান বাংলা বিভাগের সুবর্ণ জয়ন্তীতে সারা বিশ্বের অসংখ্য বাংলা ভাষাভাষী শ্রোতাবন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। সূর্যোদয়ের দেশ জাপান থেকে ১৯৬১ সালে এক চেরি ফোটা বসন্তের দিনে শুরু হয়েছিল বর্তমান এই সম্প্রচার কার্যক্রম । দিন, মাস বছর পেরিয়ে রেডিও জাপানের বাংলা বিভাগ  তার টানা সম্প্রচারের ৫০ বছর পূর্ণ করছে। এর আগে, দ্বিতীয় মহাযুদ্ধ চলাকালে ১৯৪৩ সালে, জাপান থেকে ‘রেডিও টোকিও’র মাধ্যমে  শর্টওয়েভে বাংলায় অনুষ্ঠান প্রচার শুরু হয়েছিল । তবে যুদ্ধ অবসানের সঙ্গে তা বন্ধ হয়ে যায় । তারপর নতুনভাবে সমৃদ্ধ জাপান থেকে ১৯৬১ সালের ৩রা এপ্রিল বাংলা অনুষ্ঠান আবার শুরু হয় যা নানান পরিবর্তনের মধ্যে দিয়ে দু বাংলার অসংখ্য শ্রোতার মন জয়  করে এগিয়ে চলেছে সামনের দিকে ।
এ ওয়েবসাইটে সারা মাস জুড়ে পর্যায়ক্রমে অনুষ্ঠান সম্পর্কে আপনাদের স্মৃতিকথা তুলে ধরা হবে ।

 টিউন:
২৭শে মার্চ রবিবার থেকে শর্টওয়েভে আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ২৫ মিটার ব্যাণ্ডে ১১ হাজার ৬৮৫ কিলোহার্টজে । এছাড়া বাংলাদেশের ৭টি প্রধান শহর ও এগুলোর আশেপাশের এলাকায় রাত ৯টা থেকে এফএম তরঙ্গে অনুষ্ঠান শুনতে পাবেন। ফ্রিকোয়েন্সি হল; ঢাকায় ৯৭.৬, চট্টগ্রামে ১০৫.৪, খুলনায় ১০২, সিলেট ও রাজশাহীতে ১০৫, রংপুরে ১০৫.৪ এবং কুমিল্লায় ১০১.২ এফএম। 
link: http://www3.nhk.or.jp/nhkworld/bengali/top/index.html
News Pabna

নবীনতর পূর্বতন