ভুটানের পুরনো রাজধানী পুনাখার একটি রাজকীয় প্রাসাদে ভুটানের পঞ্চম রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক আজ বিয়ের পিঁড়িতে বসছেন। রাজবধুর নাম জেটসান পেমা। জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক এর বর্তমান বয়স ৩১ বছর আর পেমার বয়স ২১ বছর। রাজপরিবারের
ঐতিহ্যবাহী রীতিতেই তাদের বিয়ে হচ্ছে। নাচে গানে ভরে উঠেছে ভুটানের রাজ প্রাসাদ। রাজার বিয়ে উপলক্ষে ভুটানে তিন দিন রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা হয়েছে। জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক ২০০৮ সালের নভেম্বরে রাজ মুকুটপ্রাপ্ত হন।(সূত্র: অনলাইন)
