এস এম সুলতানের মৃত্যু বার্ষিকী

বরেণ্য চিত্র শিল্পী এস এম সুলতানের ১৭ তম মৃত্যু বার্ষিকী আজ। এ উপলক্ষে  নড়াইল জেলার জেলা প্রশাসন এবং এস এম সুলতান ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। এস এম সুলতানের গড়া শিশুস্বর্গে এ উপলক্ষে  আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগীতা, কোরআনখানী  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলার জেলা প্রশাসক মোঃ জহুরুল হক। এস এম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইল শহরের মাছিমদিয়া এলাকায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু বরণ করেন। (সূত্র: অনলাইন)
News Pabna

নবীনতর পূর্বতন