দেশে ইন্টারনেট ব্যবহারকারী ৫ কোটি ২২ লাখ

বাংলাদেশে বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৫ কোটি ২২ লাখ ১৯ হাজার। বিটিআরসি’র সর্বশেষ প্রকাশিত তথ্যে এ কথা বলা হয়েছে।
বিটিআরসি’র প্রকাশিত তথ্যে বলা হয়েছে, আগস্টের শেষে দেশে মোট মোবাইল গ্রাহকের সংখ্যা ৫ কোটি ২২ লাখ ১৯ হাজার যা জুলাই মাস শেষে ছিল ৫ কোটি ৭ লাখ ৭ হাজার এবং এক বছর আগে ছিল ৪ কোটি ৮ লাখ ৩২ হাজার ৩৮৭। সে হিসেবে এক বছরে ইন্টারনেট গ্রাহক বেড়েছে ১ কোটি ১৩ লাখ ৮৬ হাজার ৬১৩ জন। আর এক মাসের হিসেবে এই সংখ্যা বেড়েছে ১৫ লাখ ১২ হাজার।

আগস্ট মাসের হিসেব অনুযায়ী, দেশে মোট ইন্টারনেট গ্রাহকের ৯৭ শতাংশই মোবাইল ইন্টারনেট ব্যবহার করে থাকেন এবং এই সংখ্যা ৫ কোটি ৭ লাখ ৪৩ হাজার। অন্যদিকে ওয়াইম্যাক্স ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১ লাখ ৬৮ হাজার এবং আইএসপি ও পিএসটিএন ইন্টারনেট সাবস্ক্রাইবারের সংখ্যা ১৩ লাখ ৮ হাজার।
News Pabna

নবীনতর পূর্বতন