পাঠশালা

তারেক মাহমুদ

চক আর ডাস্টার
হাতে নিয়ে মাস্টার
এসে বলে কেলাসে
পানি আন গেলাসে

গেলাসটি হাতে নিয়ে
পাঠশালার মাঠ দিয়ে
দৌঁড়ালাম হুড়মুড়
কলপাড় বহুদূর

১৫.০১.২০০৭, সাউন্ডপিকচার, মালিবাগ।
News Pabna

নবীনতর পূর্বতন