পাঠিকার চোখে

তারেক মাহমুদ

ইদানীং আপনি একদম আনস্মার্ট
কথাটা সরাসরিই বললাম, কিছু মনে করবেন না
আপনাকে স্মার্ট দেখতে চাই বলেই বললাম

জিন্স হলেও এতোটা নোংরা রাখা কি ঠিক
না হয় মানলাম একা থাকেন
তাই বলে এতোটা এলোমেলো থাকতে হবে
মানুষ কি আর একা থাকে না

আমিও তো একা হলে একা থাকি
নিজের ড্রেস নিজে ধুই
নিজের রান্না নিজেই করি
কবিতা লেখেন বলে সব মানবো তা মনে করা ঠিক না

কই, সিগ্রেটের প্যাকেটে তো কখনো ভাঁজ পড়তে দেখি না
দেশলাইটা ঠিক সময় মতোই পেয়ে যান
ধ্বংসের সব উপকরণ ঠিকই তো যতেœ রাখেন
আর সবে এতোটা উদাসীন
আপনি না একটা ইয়ে

জানেন আপনার সঙ্গে ঘুরি বলে বন্ধুরা হাসাহাসি করে
এসব আমার ভাল্লাগেনা
প্লিজ আমার কথা রাখার চেষ্টা করবেন

আজ আর বসতে পারবো না ক্লাস আছে
কাল এবং পরশু ব্যস্ত থাকবো
শুক্রবার বিকেলেই বরং টিএসসিতে আইসেন
দয়া করে সাড়ে পাঁচটাতেই থাকবেন ডাসের পাশে
আমাকে ভোগাবেন না

আপনার ব্যাগের মধ্যে দুই প্যাকেট তেহারী আছে নীলক্ষেতের
খেয়ে নেবেন চলি


২০.০২.২০০৩, ফৃ স্কুল স্ট্রীট, হাতিরপুল, ঢাকা
News Pabna

নবীনতর পূর্বতন