ফিরে যাওয়ার সাধ নেই

সিরাজুজ্জামান

ফিরে যাবার পথ নেই
যেতে হয়
মন দেওয়ার সাধ নেই
দিতে হয়।

পথে প্রান্তরে লতায়
জড়ানো পা
নানাবিধ কাঁটার আঘাতে
অসহনীয় ঘা।

যেভাবেই মন দেই
আঘাতাহত
পুড়ে পুড়ে ছাই সব
অনাহূত।

ফিরে যাবার পথ নেই
যেতে হয়
মন দেওয়ার সাধ নেই
দিতে হয়।


সিরাজুজ্জামানঃ সাংবাদিক, বাংলাদেশ প্রতিদিন
News Pabna

নবীনতর পূর্বতন