তখন তোমাকেই কাছে পেতে চাই

তারেক মাহমুদ

তুমি অনেক দূরে দূরে থাকো
একমাত্র চোখ বন্ধ করে থাকলেই তোমাকে দেখা যায়

চোখ বন্ধ করে থাকলেই তোমাকে দেখতে পাই
যতক্ষণ চোখ বন্ধ করে থাকি
ততক্ষণ তুমি থাকো আমার সঙ্গে
তোমাকে দেখতে পাই
কিন্তু তোমাকে কাছে পাই না

একটি ইচ্ছে রাখি
(থাকে না মানুষের কত রকম ইচ্ছে)
যেদিন স্থায়ীভাবে চোখ বন্ধ হবে আমার
সেদিন যেনো পুরোপুরি তোমাকে কাছে পেতে পারি

২০.০৫.২০০৮ শান্তিনগর, ঢাকা।
News Pabna

নবীনতর পূর্বতন