তারেক মাহমুদ
তোমাকে হত্যার মধ্য দিয়েই
আমি আমার ভালোবাসার শেষ উত্তাপটুকু
জমিয়ে রাখতে চাই প্রিয়তমা
এই যে দেখছো আমার হাতের দশটি আঙ্গুল
এগিয়ে যাচ্ছে তোমার কণ্ঠনালীর দিকে
যেমন করে সমুদ্রের ঢেউ জাপটে ধরে পর্যটকের পা
ভিজিয়ে দেয় তাকে রোমাঞ্চিত করে
এই যে দেখছো আমার হৃদয়
যে শুধু মিশতে চায় তোমার হৃদয়ে
যেমন করে নদী তার বুকের মধ্যে লুকিয়ে রাখে পাড়
আমি ঠিক তেমন তেমন করেই
ভাসাবো তোমাকে ডোবাবো তোমাকে
তোমার সবটুকু অস্তিত্ব নিয়ে নেবো আমার মধ্যে
যখন তোমার আর কোন অবশিষ্ঠ থাকবে না
যখন ‘তুমি’ বলে আর কিছু থাকবে না
ততক্ষণ আমার ভালোবাসার আগুনে পোড়াবো তোমাকে
পোড়াতে পোড়াতে আমার আগুন
তোমাকে দেবে ভয়াল ফাগুন
তারপর সেই আগুনের ফাগুন প্রেমের ফ্রেমে
ঝুলাবো দেয়ালে আমার সকল খেয়ালে
৩১.০৫.২০০৮ সাউন্ডপিকচার, মালিবাগ।
তোমাকে হত্যার মধ্য দিয়েই
আমি আমার ভালোবাসার শেষ উত্তাপটুকু
জমিয়ে রাখতে চাই প্রিয়তমা
এই যে দেখছো আমার হাতের দশটি আঙ্গুল
এগিয়ে যাচ্ছে তোমার কণ্ঠনালীর দিকে
যেমন করে সমুদ্রের ঢেউ জাপটে ধরে পর্যটকের পা
ভিজিয়ে দেয় তাকে রোমাঞ্চিত করে
এই যে দেখছো আমার হৃদয়
যে শুধু মিশতে চায় তোমার হৃদয়ে
যেমন করে নদী তার বুকের মধ্যে লুকিয়ে রাখে পাড়
আমি ঠিক তেমন তেমন করেই
ভাসাবো তোমাকে ডোবাবো তোমাকে
তোমার সবটুকু অস্তিত্ব নিয়ে নেবো আমার মধ্যে
যখন তোমার আর কোন অবশিষ্ঠ থাকবে না
যখন ‘তুমি’ বলে আর কিছু থাকবে না
ততক্ষণ আমার ভালোবাসার আগুনে পোড়াবো তোমাকে
পোড়াতে পোড়াতে আমার আগুন
তোমাকে দেবে ভয়াল ফাগুন
তারপর সেই আগুনের ফাগুন প্রেমের ফ্রেমে
ঝুলাবো দেয়ালে আমার সকল খেয়ালে
৩১.০৫.২০০৮ সাউন্ডপিকচার, মালিবাগ।