শান্তিতে নোবেল পেলেন চীনের লিউ জিয়াবাও। চীনের কঠোর হুঁশিয়ারি উপেক্ষা করে নোবেল কমিটি এ ভিন্নমতাবলম্বীকে নোবেল পুরস্কারে ভূষিত করেন। গত মাসে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নোবেল কমিটিকে জিয়াবাও এর ব্যাপারে সতর্ক করা হয়। গত বড়দিনে তাকে ১১ বছরের জন্য কারাদণ্ডে দণ্ডিত করে চীন। তিনি চীনে বহুদলীয় গণতন্ত্র ও মানবাধিকারের ব্যাপারে কথা বলে আসছিলেন।
নরওয়ের রাজধানী অসলোয় ৮ অক্টোবর শুক্রবার জেলখাটা এই শান্তিবাদীর নাম ঘোষণা করে নোবেল কমিটি। কমিটির প্রেসিডেন্ট থ্রোবজোরেম
জাগল্যান্ড বলেছেন, নাম বাছাইয়ের স্বাধীনতা তাদের রয়েছে। তবুও বিতর্ক দেখা দিয়েছে জিয়াবাও এর এই নোবেল পুরুস্কার নিয়ে।