১৮ অক্টোবর, ২০১০

প্রতিমা বিসর্জন- সমাপ্তি শারদীয় দুর্গা পূজার

 মহিষাসুরকে বধ করে ভক্তের হৃদয়ে অভয় বার্তা পৌছে দিয়ে মহাশক্তির দেবী দুর্গা বিদায় নিলেন।
পাঁচ দিনের আনন্দ ও উল্লাসকে অতীত করে ভক্তদের চোখের জলে ভাসিয়ে দুর্গতিনাশিনী দেবী দুর্গা স্বামীর ঘর কৈলাশ পর্বতের চূড়ায় ফিরে গেলেন। রোববার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটলো এ উপ-মহাদেশের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা পূজার।