কবি তারেক মাহমুদের প্রথম কবিতা লেখার অভিজ্ঞতা ও প্রথম কবিতা

আমাদের টিনের ঘরের পাশেই একটা ছোট্ট খাল ছিলো। বৃষ্টি হলে সেই খালে পানি জমে থাকতো। বর্ষার বৃষ্টিতে সেই খালে সোনালী রঙের ব্যাঙ ডাকতো। ঘটনাটি বর্ষার বৃষ্টিতেই। আমার ছোটবোন দিলু, ওর বয়স তখন ২/৩ বছর। ও ঘুমিয়ে ছিলো, বৃষ্টির শব্দে হঠাৎ উঠে পড়লো। উঠেই ছোট ছোট পায়ে হেটে জানালার পাশে গিয়ে বৃষ্টি দেখতে থাকলো। চারদিক অঝোর বৃষ্টি, ব্যাঙ ডাকছে, টিনের চাল, মানুষজন বৃষ্টিতে হেঁটে যাচ্ছে, পুবের সারা মাঠ পানিতে ভরে গিয়ে একটা বিশাল নদীর মতো হয়ে গেছে এইরকম একটা পরিবেশ। এই সিচুয়েশানটা চার বছর পরে যে কবিতার জন্ম দেয়, সেটিই আমার প্রথম কবিতা। আর কবিতাটি হলো

খুকুর বৃষ্টি

বৃষ্টি পরে রুমঝুম
ভেঙে যায় খুকুর ঘুম
ঘুম থেকে উঠে খুকু
মেলে দেয় পা দুটু

বাড়ির পাশে ছোট্ট খালে
ঝরছে বৃষ্টি অঝোর হালে
একটু সময় থেকে থেকে
ব্যাঙ সেথায় ঘ্যাঙড় ডাকে।’
News Pabna

নবীনতর পূর্বতন