"মানুষ ভজলে সোনার মানুষ হবি"
মানুষ হয়ে মানুষের প্রতি ভালবাসা-দরদের কমতি ছিলোনা তার জীবনে। কেননা তাকে পরকালে চলে যেতে হবে। তাকে যে যেতেই হবে। এ জন্যইতো তিনি নিশংকোচে গাইতে পেরেছেন-"দেখনা মন ঝখমারি, দুনিয়াদারী
বড় আশার বাসা এ ঘর
পড়ে রবে কোথারে কার, ঠিক নাই তারি।"
সাধক ফকির লালন শাহের প্রয়াণ ১৮৯০ সালের ১৭ অক্টোবর। সে মোতাবেক এবছরও এই অক্টোবরে পালিত হল এই সচেতন সাধক ফকির লালন শাইয়ের ১২০ তম মৃত্যুবার্ষিকী। ১৬ অক্টোবর থেকে শুরু হয়ে ২০ অক্টোবর শেষ হয় তার মৃত্যু উৎসব (স্মরণ উৎসব)। সরকারের উর্ধ্ধতন কর্মকর্তা, সাংবাদিক, সাহিত্যিক, কবি, জ্ঞানী-গুনী, সাধক, ফকির, দরবেশ, শিল্পী, সাধারণ মানুষ থেকে পাগল উপস্থিত হয়েছিলো প্রতিবারের মতো এইবারও। সুষ্ঠভাবে শেষ হয়েছে পাচদিন ব্যাপী অনুষ্ঠান।
বড় আশার বাসা এ ঘর
পড়ে রবে কোথারে কার, ঠিক নাই তারি।"
