তারেক মাহমুদ
দুঃসহ যন্ত্রণায় কাতর
বারবনিতার বদ্ধ হৃদয়
ব্যস্ত ফুটপাত
অন্ধকারের দুর্গন্ধ বস্তিতে
ষোড়শীর উরু বেয়ে বেয়ে নামে সভ্যতার বীর্য
বীর্যপানে জন্ম নেয় নতুন প্রজন্ম
হিংস্র শকুনের মুখে পঁচা মাংসের গন্ধ
সভ্যতার যান্ত্রিকতায় নগ্ন কিছু প্রাণ
উন্মাতাল নৃত্যে
ডেকে আনে দুর্ভিক্ষের গহ্বর
শ্যাওলায় ক্ষয়ে যায়
কৃষকের লাঙলের ফলা
ব্যর্থ সভ্যতা
মুখ লুকায় শতাব্দীর জরায়ুতে
নিকুঞ্জের অন্তরালে
শ্লোগান ভেসে আসে
আজরাঈলের ন্যাকামো চিৎকারে
ঈশ্বরের নাম ধরে
শতাব্দীর প্রান্ত থেকে উঠে আসে কেউ
লুটেপুটে খায় কাঙ্খিত সভ্যতাকে।
২৮.১১.১৯৯৩
দেবোত্তর, পাবনা