১৪ নভেম্বর, ২০১০
মুসুল্লিরা এখন মিনায়
লাব্বায়েক, আল্লাহুম্মা লাব্বায়েক। হাজির, আল্লাহ আমি হাজির’ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজিরা দিতে সারা বিশ্ব থেকে আগত ৩০ লাখ ধর্মপ্রাণ মুসলমানের অবস্থান এখন মিনার তাঁবুতে। মুসলিম উম্মাহর অন্যতম ধর্মীয় বিধান ও সর্ব বৃহৎ সম্মিলন হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আজ থেকে। ৮ জিলহজ থেকে পবিত্র মক্কার অদূরে মিনায় অবস্থানের মধ্য দিয়ে শুরু হবে পাঁচ-ছয় দিনব্যাপী হজের আনুষ্ঠানিক কার্যক্রম। কাল ৯ জিলহজ হাজী সাহেবরা আরাফাতের ময়দানে অবস্থান করবেন। এই দিনকেই মূলত হজের দিন বলা হয়। এদিকে হাজীরা বর্তমানে মিনায় অবস্থান করলেও জিলহজ্ব মাসের ৯ তারিখ আরাফাত ময়দানে রাত যাপন শেষে তাদের গন্তব্য হবে মুজদালিফা। সেখানে পাথর নিক্ষেপ শেষ হলে হাজীরা ত্যাগের মহিমায় আল্লাহর উদ্দেশ্যে পশু কোরবানি দেবেন। পশু কোরবানির পর হাজীরা মাথা ন্যাড়া করে ফেলবেন। এরপর তারা এহরাম ছেড়ে স্বাভাবিক পোশাকে মিনা থেকে মক্কায় গিয়ে কাবা শরিফ সাতবার ঘুরে তাওয়াফ করবেন। তাওয়াফ শেষে হাজীদের গন্তব্য সাফা মারওয়া পাহাড়। সেখানে সাতবার দৌড়ানোর পর তাদেরকে আবার মিনায় তাঁবুতে ফিরে আসতে হবে। এরপর ১১ এবং ১২ জিলহজ সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ার পর পরই ছোট, মেঝো এবং বড় জামারাকে (তিন শয়তান) পাথর মারতে হয়। তিন শয়তানকে পাথর মারা শেষ হলে সূর্যাস্তের পর মিনা ত্যাগ করে হাজীরা মক্কা নগরীতে ফিরে আসবেন। (সূত্র: ইন্টারনেট)
