রাজা জিগমে কেচার নামগেল ওয়াংচুক এখন ঢাকায়

রাষ্ট্রীয় সফরে ঢাকা পৌঁছেছেন ভুটানের রাজা জিগমে কেচার নামগেল ওয়াংচুক। বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ১২টায় একটি বিশেষ বিমানে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বাংলাদেশের স্বাধীনতার ৪০তম বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের আমন্ত্রণে ঢাকায় আসেন ভুটানের রাজা। তিনি ৫ দিন ঢাকা অবস্থান করবেন। বিকেল ৩টায় তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। সোমবার সকাল সাড়ে ১০টায় তার ঢাকা ছাড়ার কথা রয়েছে। (সূত্র: অনলাইন)
News Pabna

নবীনতর পূর্বতন