ঈদ উপলক্ষে অডিও অ্যালবাম

ঈদকে সামনে রেখে বেশ জমে উঠেছে অডিও বাজার। ঈদ উপলক্ষে বাজারে এসেছে প্রায় ১০০ নতুন অ্যালবাম। ২৮টি অ্যালবাম প্রকাশ করেছে জি সিরিজ। উল্লেখযোগ্য অ্যালবামগুলো হচ্ছে নিজের সুরে তৌসিফের ষষ্ঠ একক ‘অনিদ্রা’, মিক্সড অ্যালবাম ‘দ্য হিট অ্যালবাম-থি’।  মিলন মাহমুদের ‘একক স্বপ্নডানা’, পলাশের ৩১তম একক অ্যালবাম ‘আমার বাড়ি’। লিমনের একক ‘হয়তো আমি’, মুহিনের তৃতীয় ‘একক ঘুমে আসে না’ আতিকের একক ‘আপন করে নে’, তাহসানের সংগীতে মিনারের দ্বিতীয় একক ‘আঁড়ি’, ঘুড্ডি ব্যান্ডের একক ‘নাটাই’ , নীলা নাজের একক ‘নীলান্তর’, রাহাতের একক ‘স্বপ্ন শুরু’ ,নজরুলসংগীত নিয়ে মিক্সড অ্যালবাম ‘ভীরু এ মনের কথা বলি’। জি সিরিজ থেকে আরো এসেছে প্রিন্স মাহমুদের কথা-সুর-সংগীতে মিশ্র অ্যালবাম ‘নির্বাচিতা’। এতে কণ্ঠ দিয়েছেন ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার, শফিক তুহিন, কণা, মাহাদী, এলিটা, রুমি, পারভেজ, আরেফিন রুমি ও প্রিয়াঙ্কা গোপ।থোপকথনের সঙ্গে গানের সমন্বয়ের মিশ্র অ্যালবাম ‘সন্ধি ফিচারিং ভালোবাসি তোমাকে’। এবং মিক্সড ভিডিও অ্যালবাম আড়ালে। সংগীতা প্রকাশ করেছে মমতাজের একক ‘তাল পুকুর এবং রসিয়া বন্ধু’, নিজের সুর ও সংগীতে আরফিন রুমির তৃতীয় একক ‘ভালোবাসি তোমায়’, বারী সিদ্দিকীর একক ‘দুঃখ দিলে দুঃখ পাবি’, রুমি রহমানের একক ‘তুমি আমি’, ক্লোজআপ ওয়ান খ্যাত আরিফের একক ‘রোদেলা’ এবং  বেলাল খানের সুরে সাইফুর রুবেল পরিচালিত ‘খুঁটি’ চলচ্চিত্রের গানের অ্যালবাম। এবারের ঈদে লেজার ভিশনের উল্লেখযোগ্য অ্যালবামের মধ্যে রয়েছে প্রত্যয় খানের সুর-সংগীতে মিশ্র অ্যালবাম ‘এফ এন এফ’। এতে কণ্ঠ দিয়েছেন প্রত্যয় খান, ইমরান, নওমি, অমিদ, প্রমা ও প্রমিতি। আহমেদ রাজীবের সংগীতে মিক্সড ‘মেঘ’। শিল্পীরা হলেন বাপ্পা মজুমদার, মিলন মাহমুদ, ন্যান্সি, কানিজ সুবর্ণা, কণা, পারভেজ, আহমেদ রাজীব ও নীলা নাজ। অয়নের সংগীতে মিক্সড ‘হৃদয় মাঝে’।  এতে কণ্ঠ দিয়েছেন অয়ন, ইমরান, অমি, মনির, বিধূ, ইভান, শাফি, আনিসা ও অংশু। লোকগান নিয়ে বেরিয়েছে মনিরের একক ‘দেহতরী’। নিজের সুর ও সংগীতে তমালের একক ‘জলে বারো মাস’। হারানো দিনের গান নিয়ে পারভীন সুলতানার ‘স্মৃতির ভেলা’। অমিত চ্যাটার্জির সংগীতে লোকগান নিয়ে অভিনেতা শামীম জামানের একক ‘একটা চিঠি’। জে কের সংগীতে রুমেল খানের একক ‘মেয়ে তুমি’। আরমান খানের সংগীতে ‘স্বপ্নীল ভুবন’ চলচ্চিত্রের গানের অ্যালবাম এবং মিক্সড ভিডিও অ্যালবাম ‘টপচার্ট-৪’। ঈদ উপলক্ষে ডেডলাইন মিউজিক এনেছে হাবিব, ওয়ারফেজ ও অর্থহীনের ফোক গানের মিশ্র অ্যালবাম `সমর্পন`। এতে তারা গেয়েছেন ফকির লালন সাঁই, হাছন রাজা ও বাউল শাহ আবদুল করিমের কিছু গান। এ  প্রতিষ্ঠানটি ঈদ উপলক্ষে আরও এনেছে কনার নতুন একক ‘সিম্পলি কণা’। সংগীতা থেকে বেরিয়েছে আরফিন রুমীর একক `ভালোবাসি তোমায়`। সঙ্গীতার ব্যানারে আরো এসেছে মমতাজের একক অ্যালবাম তাল পুকুর’ ও ‘রসিয়া বন্ধু’, বারী সিদ্দিকীর একক ‘দুঃখ দিলে দুঃখ পাবি’,ও চলচ্চিত্রের গানের অ্যালবাম ‘খুঁটি’। ক্লোজআপ ওয়ান খ্যাত রাশেদের একক ‘সোনা বন্ধে’, শূন্য ব্যান্ডের তৃতীয় একক অ্যালবাম ‘গড়বো বাংলাদেশ’, রেজওয়ানা চৌধুরী বন্যা, হায়দার হোসেন, জয়া আহসান, শেহজাদ চৌধুরী, সুমেল চৌধুরী ও রিংকুর মিক্সড অ্যালবাম ‘গুরু তোমার নামে’। এ ছাড়াও এই প্রতিষ্ঠান থেকে বেরিয়েছে নুরুল আলম আতিকের ‘ডুব সাঁতার’এবং শাহজাহান চৌধুরীর ‘মধুমতি’ চলচ্চিত্রের ডিভিডি। ঈদ উপলক্ষে সিডি চয়েজ থেকে এসেছে মিক্সড অ্যালবাম ‘অনুরাগ’।  এতে রয়েছে এস আই টুটুল, তৌসিফ, শফিক তুহিন, লিজা, পড়শী, বেলাল খান, রাজীব, নওরীন ও আর্নিকের গান। ইবরার টিপুর সুর-সংগীতে ইভা রহমানের ১৮তম একক মনে আল্পনা এঁকেছি। (সূত্র: ইন্টারনেট)
News Pabna

নবীনতর পূর্বতন