অনলাইন সংস্কৃতির শীর্ষে এখন ফেসবুকের অবস্থান। এক গবেষনার মাধ্যমে জানা যায় ফেসবুকে ১ হাজার কোটিবার দর্শনার্থীরা পেজভিউ করেছে। অনলাইনভিত্তিক গবেষণাধর্মী প্রতিষ্ঠান ডাবল ক্লিক ‘অ্যাড প্ল্যানার’ গত জুন মাসব্যাপী নীবিড় পর্যলোচনা করে এ দর্শনার্থীর সংখ্যাতত্ত্ব প্রকাশ করেছে। গবেষণা প্রতিষ্ঠানের হিসাবে গুগলের তুলনায় এগিয়ে আছে ফেসবুকই। যদিও ইন্টারনেট ট্র্যাফিক ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট প্রতিটি গবেষণাপ্রতিষ্ঠানের আছে নিজস্ব কিছু আলাদা কৌশল, এ কারণে তথ্যগত এবং সংখ্যাগত কিছুটা পার্থক্য হতে পারে। তবে ১ হাজার কোটির (ট্রিলিয়ন) মাইলফলক যে ফেইসবুক স্পর্শ করেছে তাতে কোন দ্বিমত নেই। (সূত্র: ইন্টারনেট)
