এবার সাবিনা ইয়াসমীনকে নিয়ে ঈদের একটি বিশেষ অনুষ্ঠান তৈরি করেছে এনটিভি। ঈদের দিন রাত ৯টা ১৫ মিনিটে প্রচারিত হবে 'সুর ও সংগীত' নামের এ অনুষ্ঠান। সরাসরি ধারণকৃত এ অনুষ্ঠানে নিজের গাওয়া ১১টি গান গেয়েছেন এ কণ্ঠশিল্পী। গানগুলোর বেশির ভাগই সত্তরের দশকের দিকে গেয়েছিলেন তিনি। এগুলোর মধ্যে সাতটি গান সচরাচর গাইতে দেখা যায় না তাঁকে। গানগুলোতে তাঁর সঙ্গে বাজিয়েছেন ১৫ জন যন্ত্রশিল্পী। এর মধ্যে আলাউদ্দিন মিয়া (বেহালা) ও মিলন ভট্টাচার্য (তবলা) মূল গানেই বাজিয়েছিলেন সাবিনার সঙ্গে। একক এ অনুষ্ঠানে গান করার পাশাপাশি নানা বিষয় নিয়ে আলাপচারিতায় মেতে উঠবেন তিনি। ১৭ ও ১৮ আগস্ট এনটিভির নিজস্ব স্টুডিওতে অনুষ্ঠানটি ধারণ করা হয়েছে। এ প্রসঙ্গে সাবিনা ইয়াসমীন বলেন, 'এ আয়োজন সত্যিই অন্য রকম। মূল গানের মতো করেই এখানে গাইতে চেষ্টা করেছি আমি। যন্ত্রানুষঙ্গও বাজানো হয়েছে মূল গানের মতো করে। গাইতে গাইতে সেই সত্তরের দশকে যেন আবার ফিরে গিয়েছিলাম।' মকসুদ জামিল মিন্টুর পরিকল্পনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মুশফিক কল্লোল। অনুষ্ঠানে সাবিনা ইয়াসমীন যে গানগুলো গেয়েছেন সেগুলো হলো_'একটা লাল গোলাপ', 'অশ্রু দিয়ে লেখা এ নাম', 'গীতিময় সেই দিন', 'একি সোনার আলোয়', 'সেই রেললাইনের ধারে', 'এই তো এই চলে গেল', 'জীবন মানে যন্ত্রণা', 'বরষার প্রথম দিনে', 'এ হৃদয়ে এত যে কথার কাঁপন' ও 'শেষ করো না শুরুতে খেলা'।(সূত্র: কালের কন্ঠ)