ফেসবুকে আত্মহত্যার কথা লিখে আত্মহত্যা

ভারতের অঙ্গরাজ্যে জামশেদপুর ঝাড়খন্ডের মেয়ে মালিনি মারমু। বয়স ২৩ বৎসর। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের ছাত্রী ছিলেন মালিনি। প্রেমিকের প্রতি অভিমান করে আত্মহত্যা করেছেন এই মেধাবী তরুণী। এ আত্মহত্যার পেছনে ফেসবুক আসক্তিই দায়ী বলে মনে করছেন অনেকেই। মালিনির ফেসবুকে বন্ধুর তালিকায় ছিল তার প্রিয় বন্ধু অভিশেখ। পড়তে এসে হঠাৎ করেই ভালোবেসে ফেলেন এই সহপাঠীকে মালিনি । অভিশেখ আর মালিনি এই দু’জনের গভীর সখ্যতা থাকার পরও হঠাৎই অভিশেখ তার ফেসবুকে স্ট্যাটাসে লেখেন, যে সে আর মালিনিকে ভালোবাসে না। ফেসবুকের এ বার্তা পড়ে মালিনি অভিমানে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। অবশ্য মালিনিও মৃত্যুর আগে তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, আমার ভালোবাসার মানুষ আমাকে আর ভালবাসেনা তাই আত্মহত্যাই আমার কাছে শ্রেয়। ফেসবুকে বিশ্বের কোটি কোটি ভক্ত এ ঘটনায় মর্মাহত হয়েছেন। আর এমন ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সেজন্য ফেসবুকে আবেদনও জানানো হচ্ছে বিভিন্ন অঞ্চল থেকে। ফেসবুকে আত্মহত্যার কথা লিখে আত্মহত্যার এ ঘটনা সত্যিই মর্মান্তিক। (সূত্র: অনলাইন) 
News Pabna

নবীনতর পূর্বতন