১৫ সেপ্টেম্বর থেকে ৪ দিনব্যাপী ভারতের গোয়ার পানাজিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘৬ষ্ঠ সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভাল-২০১১’। এ ফেস্টিভালে প্রদর্শিত হবে সাউথ এশিয়ার ৮টি দেশের ৫০টিরও বেশি চলচ্চিত্র। বালাদেশের গহীনে শব্দ, ডুবসাঁতার, অবুঝ বউ এবং মেহেরজান চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে এখানে। পানাজী’র কলা একাডেমিতে স্থানীয় সময় বিকাল ৫টায় উৎসবের উদ্বোধন করবেন গোয়ার মুখ্যমন্ত্রী শ্রী দিগাম্বর কামাত। এ সময় উপস্থিত থাকবেন দক্ষিণ এশিয়ার ৮টি দেশের চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। উৎসবের মূল আয়োজনে ভারতের প্রয়াত চলচ্চিত্রাভিনেতা শাম্মী কাপুর এবং বাংলাদেশের সদ্য প্রয়াত চিত্রপরিচালক তারেক মাসুদকে বিশেষ সম্মাননা প্রদর্শন করা হবে। (সূত্র: অনলাইন)
