গজল গায়ক জগজিৎ সিং গুরুতর অসুস্থ

ভারতীয় উপমহাদেশের বিখ্যাত গজল গায়ক জগজিৎ সিং মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকরা বলছেন, তার অবস্থা আশঙ্কাজনক। ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। ৭০ বছর বয়সী এই 'গজল সম্রাট' দীর্ঘদিন ধরেই উচ্চরক্তচাপে ভুগছিলেন। গত চার দশক ধরে এই শিল্পী হিন্দি, পাঞ্জাবি, উর্দু, বাংলা, গুজরাটি, সিন্ধি ও নেপালি ভাষায় গান হৃদয় ছোয়ানো গান শুনিয়েছেন ভারতীয় উপমহাদেশের শ্রোতাদের। ভারত সরকারের পদ্মভূষণ খেতাব পাওয়া এই শিল্পীর স্ত্রী চিত্রা সিংও একজন বিখ্যাত শিল্পী। চিত্রা সিং ও জগজিৎ সিং এর আয়ের একটি বড় অংশ ব্যয় হয় ভারতের বিভিন্ন দাতব্য সংস্থার কাজে। বাংলাদেশে এসেও এ দেশের শ্রেতাদেরও মুগ্ধ করেছেন গজল সম্রাট। (সূত্র: অনলাইন)
News Pabna

নবীনতর পূর্বতন