ফেসবুক তাদের চেহারা পাল্টাচ্ছে

বিশ্বের অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক তাদের চেহারা পাল্টাচ্ছে । ০২ অক্টোবর থেকে ফেসবুক ব্যবহারকারীদের প্রত্যেকের প্রোফাইলে স্বয়ংক্রীয়ভাবে যুক্ত হবে এই নতুন রূপ। আইপ্যাড ব্যবহারকারীদের কথা মাথায় রেখেই এ ডিজাইনে পরিবর্তন আনছে ফেসবুক কর্তৃপক্ষ। পরিবর্তন গুলোর মধ্যে রয়েছে প্রচ্ছদের ছবিটি স্লাইড শো’র মতো প্রতিদিন আপনা আপনি পাল্টে যাবে। ফটো গ্যালারি গ্র্যাফিক্যালি আরও উন্নতি করা হচ্ছে। নেভিগেশন বার থেকে সহজেই নিজস্ব ওয়াল, তথ্য ও বন্ধুত্বের ট্যাবগুলোতে যাওয়া যাবে। থাকবে ব্যবহারকারীর ভৌগলিক অবস্থান চিহ্নিত করার ম্যাপ্। বাম দিকের ট্যাবে আপকামিং ইভেন্ট এর উল্লেখ থাকবে এবং ডান দিকে শোকেজের ভেতর ইভেন্টের বিস্তারিত বর্ননা তুলে ধরা হবে। মেন্যু বাটন ও নেভিগেশন বারেই থাকবে ব্যক্তিগত সব তথ্য। লগ ইন, ফিডস, ম্যাসেজ, ইভেন্টস, প্লেসেস, ফটোস এবং আরও অন্যান্য বিষয় সংযুক্ত থাকবে । হোমপেজে থেকেই চাইলে কোনো ম্যাসেজের উত্তর দেওয়া যাবে।  সেটির ওপর ক্লিক করলেই আপডেট জানা যাবে। সব মিলিয়ে ব্যবহারকারীদের মাঝে চমৎকার গেটআপে উপস্থাপিত হবে ফেসবুক। (সূত্র: অনলাইন)
News Pabna

নবীনতর পূর্বতন