রাজধানীর বনানীতে পারসোনা বিউটি পার্লারে অভিযান চালিয়ে একটি ক্লোজ সার্কিট ক্যামেরা ও কম্পিউটার হার্ডডিস্ক জব্দ করছে পুলিশ। ওই বিউটি পার্লারে ক্লোজ সার্কিট ক্যামেরা দিয়ে আপত্তিকর দৃশ্য ধারণ করা
হতো, পার্লারে আসা একজন নারীর এমন অভিযোগের ভিত্তিতে পারসোনায় অভিযান চালায় পুলিশ। বনানীর ১১ নম্বর রোডের ওই বিউটি পার্লারে অভিযান চালিয়ে একটি ক্লোজ
সার্কিট ক্যামেরা ও কম্পিউটার হার্ডডিস্ক জব্দ করে পুলিশ। অবশ্য জব্দ
করা সিসি ক্যামেরা ও হার্ডডিস্ক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের জন্য
ব্যবহার করা হতো বলে বলে বিউটি পার্লার কর্তৃপক্ষ দাবি করেছে। একজন নারী চিকিৎসক শুক্রবার সন্ধ্যায় পারসোনার বনানী
শাখায় 'স্পা' করাতে যান, সেখানে একটি কক্ষে তিনি পোশাক পরিবর্তন করেন, পোশাক পরিবর্তনের সময় এক পর্যায়ে
তিনি ওই কক্ষে একটি গোপণ ক্যামেরা দেখতে পান। ড্রেসিং রুমে কেন এই গোপন ক্যামেরা, চিকিৎসক জানতে চাইলে পারসোনা কর্তৃপক্ষ সুনির্দিষ্ট কোনো উত্তর দিতে পারেনি। এক পর্যায়ে এ নিয়ে পারসোনা কর্তৃপক্ষের সাথে ও উক্ত চিকিৎসকের কথা কাটাকাটি হয় এক পর্যায়ে তিনি পুলিশে খবর দেন। পরে পুলিশ
এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। (সূত্র: অনলাইন)
