১৩ বছরে পা রাখছে ‘চ্যানেল আই’

১ অক্টোবর তারিখে ১৩ বছরে পা রাখছে স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল আই’। আর এ উপলক্ষে সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেলটি। এই অনুষ্ঠান শুধু ঢাকায় সীমাবদ্ধ থাকছে না, জেলা শহরেগুলোতেও থাকবে আয়োজন। সকালে চ্যানেল আই কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে শুরু হবে দিনের কর্মসূচি। এছাড়া থাকছে দিনব্যাপী মিলনমেলা ও সাংস্কৃতিক পরিবেশনা। এতে অংশ নেবেন দেশের জনপ্রিয় তারকারা। সন্ধ্যা ৭টায় কাটা হবে যুগপুর্তির কেক। যুগপূর্তির আনন্দঘন মুহূর্তে চ্যানেল আইয়ের দর্শক, ক্যাবল অপারেটর, বিজ্ঞাপন দাতা এবং বাংলা ভাষাভাষী সর্বস্তরের জনগণকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং পরিচালক ও বার্তা প্রধান সাইখ সিরাজ। ১৯৯১ সালের ১ অক্টোবর ‘হৃদয়ে বাংলাদেশ’ সেøাগান নিয়ে পথচলা শুরু করে চ্যানেল আই। প্রতিষ্ঠার পর থেকেই সংবাদ, সুস্থ ধারার চলচ্চিত্র, নাটক, সংগীত, নতুন নতুন তারকা সৃষ্টি, নতুন ধারণার অনুষ্ঠান তৈরি এবং সুস্থ ধারার বিনোদন তৃষ্ণা পুরণে নিজস্ব স্বকীয়তা সৃষ্টি করেছে চ্যানেলটি। (সূত্র: অনলাইন)
News Pabna

নবীনতর পূর্বতন