উপমহাদেশের প্রখ্যাত
সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে গিনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখালেন। এ পর্যন্ত তিনি ১১ হাজার সলো, ডুয়েট এবং অসংখ্য
গান গেয়েছেন। তবে, সর্বাধিক বার সলো গান রেকর্ড করায় তার নাম এবার গিনেজ
ওয়ার্ল্ড রেকর্ডে উঠল। গিনেজ বুক অফ
ওয়ার্ল্ড রেকর্ডের পক্ষ থেকে জানানো হয়, এ পর্যন্ত আশা ভোঁসলের মতো এত বেশি
সলো গান রেকর্ড করার গৌরব কোনো সঙ্গীতশিল্পী অর্জন করতে পারেননি। তাই তাকে
গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড এ সম্মানে ভূষিত করল। অন্যদিকে আশা ভোঁসলে
তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘‘আজ সত্যিই মনে হচ্ছে বিশ্ববাসী আমাকে
চেনে। আমার কণ্ঠ, আমার সুর সবার কাছে পৌঁছেছে।” তিনি আরো বলেন, ‘‘আমি আমার ভক্তদের কাছে অনুরোধ করব, এতদিন তারা যেভাবে
আমার গানকে ভালোবেসে এসেছে, সেভাবেই যেন আমার অভিনয়কেও ভালোবাসে।” প্রসঙ্গত,
বর্তমানে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন আশা ভোঁসলে। ‘মায়ি’
নামের এই ছবিতে তিনি একজন মায়ের ভূমিকায় অভিনয় করবেন। (সূত্র: অনলাইন)
