একুশে টিভিতে 'অন্ধ নিরাঙ্গম'

এবার ঈদে একুশে টেলিভিশনে প্রিমিয়ার হবে 'অন্ধ নিরাঙ্গম' ছবির। সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে ছবিটি। হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ছবিটি একুশে টেলিভিশন প্রযোজিত প্রথম চলচ্চিত্র। ঈদের পরদিন বিকেল ৩টা ৩০ মিনিটে প্রচারিত হবে ছবিটি। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, রোকেয়া প্রাচী, সঞ্জীব আহমেদ, রিতু সাত্তার, ফখরুজ্জামান চৌধুরী, আমিনুর রহমান বাচ্চু, শিহাব পারভেজ, ইমদাদ ফকির, লাভলী ফকিরানী, এ এফ এম মনিরুজ্জামান শিপু, মিডারি কারটিস, মাগালি লাভিরাত্তি, মাইকেল কোল, দিয়ারমাইদ স্পাইরো, আনুশেহ্ আনাদিল, শফি মণ্ডল প্রমুখ। (সূত্র: কালের কন্ঠ)
News Pabna

নবীনতর পূর্বতন