আর্থিক সংকটে উইকিলিকস

বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ সোমবার ল্যাটিন আমেরিকার ইন্টার-আমেরিকান প্রেস এসোসিয়েশনের সাধারণ সভায় টেলিকনফারেন্সের মাধ্যমে বলেন, ‘আমাদের প্রধান সমস্যা হচ্ছে আর্থিক সমস্যা। প্রতিষ্ঠানটির ওপর যুক্তরাষ্ট্র কঠোর আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করার কারণেই এ সমস্যা সৃষ্টি হয়েছে। তবে আমরা একেবারে শেষ হয়ে যায়নি।’ লন্ডন থেকে অ্যাসাঞ্জ জোর দিয়ে বলেন, ‘গত ১১ মাস ধরে সম্পূর্ণভাবে আমাদের নগদ রিজার্ভের ওপর ভর করে আমরা বর্তমানে আর্থিকভাবে অনেক ভাল অবস্থানে রয়েছি। প্রতিষ্ঠানের বেশী স্টাফ না থাকায় আমরা এ শক্ত অবস্থানে রয়েছি।’ উল্লেখ্য, সুইডেনে ফেরত পাঠানোর বিষয়ে এখন পর্যন্ত আদালত কোন আদেশ না দেয়ায় তিনি লন্ডনেই বসবাস করছেন। ৫০ মিনিটের ভাষণে তিনি বলেন, ‘বিশ্বে সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের কোন আর্থিক সমস্যা নেই কারণ আমাদের কাছে হাজার হাজার নথি প্রকাশের অপোয় রয়েছে। আমরা সারা বিশ্বে ৫০টিরও বেশী মিডিয়া প্রতিষ্ঠানের সাথে এ ব্যাপারে চুক্তি স্বাক্ষর করেছি।’ (সূত্র: অনলাইন)
News Pabna

নবীনতর পূর্বতন