২১ অক্টোবর পৃথিবী ধ্বংসের ঘোষণা

আবারও ২১ অক্টোবর পৃথিবী ধ্বংসের ঘোষণা দিলেন হ্যারল্ড ক্যাম্পিং। এর আগেও তিনি ৩ বার এমন ঘোষণা দিয়েছিলেন। তার দাবি আমি গবেষণা করে দেখেছি খুব শিগগিরই নীরবে পৃথিবী ধ্বংসের সময় এগিয়ে আসছে। এই অক্টোবর মাসের ২১ তারিখের মধ্যেই এই ধ্বংসযজ্ঞ ঘটে যেতে পারে।’ এ বছরের জুন মাসে হ্যারল্ড স্ট্রোকে আক্রান্ত হন। তবে কিছুটা সুস্থ হওয়ার পরেই হ্যারল্ড আবারও গণমাধ্যমের সামনে এসেছেন। আবারও দিয়েছেন ভবিষ্যদ্বাণী। তাঁর অনুসারীরাও আসন্ন ধ্বংসযজ্ঞ সম্পর্কে জনগণকে সতর্ক করার জন্য প্রচার শুরু করেছে। এখন বাকিটা দেখার জন্য ২১ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে বিশ্ববাসীকে। (সূত্র: অনলাইন)
News Pabna

নবীনতর পূর্বতন