টাটা ন্যানো গাড়ি বাংলাদেশে বাজারজাত শুরু

টাটা ন্যানো গাড়ি শনিবার থেকে বাংলাদেশে বাজারজাত শুরু হবে। রাজধানীর মহাখালী হোটেল অবকাশে অনুষ্ঠিত বাড়ি গাড়ি লোন মেলায় এ গাড়ি বিক্রি করা হবে। ভারতে টাটা ন্যানোর বাজারমূল্য ১লাখ রূপি হলেও বাংলাদেশে এর দাম ধরা হয়েছে পাঁচ লাখ ৯৯ হাজার টাকা। চার দরজার ৬২৩ সিসির এসব গাড়ি মেলাতে ঋণ সুবিধায় বিক্রি করা হবে। একই সঙ্গে এ মেলায় আরো বিক্রি হবে টাটা এইচ পিকআপ। পূবালী ব্যাংক লিমিটেড, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক থেকে ক্রেতাদের ঋণ দেয়া হবে। সব আয়োজন ও অর্থায়নে থাকবে ফ্যাস ফাইন্যান্স ইনভেস্টমেন্ট লিমিটেড। বৃহস্পতিবার রাজধানীর মহাখালী হোটেল অবকাশে সংবাদ সম্মেলনে ফ্যাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব এ তথ্য জানান। মাতলুব বলেন, “ফ্ল্যাট বা প্লট কিনে ক্রেতারা নানা ভোগান্তির শিকার হন। সময়মতো হস্তান্তর হয় না। এসব সমস্যার সমাধানে ফ্যাস ফাইন্যান্স থেকে এ আয়োজন করা হয়েছে।”তিনি বলেন, “এ আয়োজনের মাধ্যমে বাড়ি ও গাড়ি কিনতে এখন থেকে প্রতি শনিবার (সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত) বছরব্যাপী সহজ লোনে বাড়ি ও গাড়ি কেনার সুযোগ থাকছে সাধারণ ক্রেতাদের জন্য। এখানে বাড়ি, গাড়ি, দোকান, অফিস স্পেস এবং ভবন ইনস্যুরেন্সের ব্যবস্থা থাকবে। মেলাতে মূল্য ছাড় থাকবে সব কিছুতে। প্রতিষ্ঠানের চেয়ারম্যান বলেন, প্রথম অবস্থায় সিলেট, চট্টগ্রাম, বগুড়াসহ দেশের ১৬টি শহরে ফ্যাস কাজ করবে।” (সূত্র: অনলাইন)
News Pabna

নবীনতর পূর্বতন