২৬ মার্চ, ২০১৩

স্বাধীনতা দিবসে ছোট পর্দার আয়োজনগুলো


স্বাধীনতা দিবসে ছোট পর্দার আয়োজনগুলো মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ প্রতিটি টিভি চ্যানেলে আয়োজন করা হয়েছে বিশেষ সব অনুষ্ঠানের। এ অনুষ্ঠানগুলোর মধ্যে উল্লেখ্যযোগ্য কয়েকটি টিভি প্রোগ্রামের উপর আলোকপাত করা হল-

চ্যানেল আই:
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চ্যানেল আই আজ দিনব্যাপি প্রচার করবে বিশেষ বিশেষ অনুষ্ঠানমালা। সকাল ৭.৩০ মিনিটে স্বাধীনতা দিবসের গান দিয়ে শুরু হবে মূল অনুষ্ঠান। সকাল ৯.৪৫ মিনিটে প্রচার হবে গ্রামীণফোন তৃতীয় মাত্রা। বেলা ১১.০৫ মিনিটে প্রচারিত হবে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র আমার বন্ধু রাশেদ। পরিচালনা করেছেন মোরশেদুল ইসলাম।

২.৪০ মিনিটে প্রচার হবে রং তুলিতে মুক্তিযুদ্ধ সরাসরি। স্থান- চ্যানেল আই ভবন। উপস্থাপনা করবেন আফজাল হোসেন। বিকেল ৫.৩০ মিনিটে প্রচারিত হবে গানের অনুষ্ঠান। এ অনুষ্ঠানে অংশ নিবেন চ্যানেল আই সেরাকণ্ঠ ও ক্ষুদে গানরাজের শিল্পীবৃন্দ।

রাত ৭.৫০ মিনিটে প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘ফিরে পাওয়ার ঠিকানা’। রচনা বৃন্দাবন দাস ও পরিচালনা করেছেল সৌদ শাকিল। রাত ১১.৩০ মিনিটে থাকবে স্বাধীনতা দিবসের বিশেষ অনুষ্ঠান।


জিটিভির আয়োজন:
২৬ মার্চ মহান স্বাধিনতা দিবস উপলক্ষে জিটিভি আয়োজন করেছে স্বাধীনতা দিবসের বিশেষ অনুষ্ঠানমালার। সকাল ১১টা ১৫ মিনিটে রয়েছে বিশেষ বাংলা ছায়াছবি ‘অরুনোদ্বয়ের অগ্নি সাক্ষী’ সুভাস দত্তের পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছেন উজ্জ্বল, ববিতা, আনোয়ার হোসেন, সুভাষ দত্ত প্রমূখ।

সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে প্রচারিত হবে জামাল উদ্দিন তুষারের প্রযোজনায় ও এরিনার উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠান এই সন্ধ্যায়। এতে অতিথি হিসেবে থাকবেন প্রখ্যাত ভাস্কর, ৭১ এর বীরাঙ্গনা ফেরদৌসী প্রিয়ভাষিনী। তিনি বললেন মুক্তিযুদ্ধের নানা গল্প। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রচারিত হবে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র এবং চলচ্চিত্রের গান নিয়ে বিশেষ অনুষ্ঠান ছায়াছবির গান। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন এএইচএম রাজন।

রাত ৯টা ০৫ মিনিটে প্রচার হবে মুক্তিযুদ্ধের বিশেষ ধারাবাহিক নাটক মুক্তিযুদ্ধ স্কুল এর শেষ পর্ব। দীপংকর দীপন ও সৌরভ এর রচনায় নাটকটি পরিচালনা করেছেন দীপংকর দীপন। ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- তারিক আনাম খান, ফারহানা মিঠু, সাঈদ বাবু, সুষমা সরকার, শামসুজ্জোহা শশী, শাহাদাত, মাহমুদুল ইসলাম সেলিম, আহসানুল হক মিনু, জোসনা, সৈকত প্রামাণিক, নাহিদ আহমেদ পিয়াল প্রমূখ।

রাত ১১টায় প্রচারিত হবে স্বাধীনতা দিবসের বিশেষ অনুষ্ঠান ‘স্বাধীনতা আমার স্বাধীনতা’।সোহেল রানার প্রযোজনায় এবং রফিক উজ্জামানের উপস্থাপনায় এতে অতিথী হিসেবে মুক্তির গান পরিবেশন করবেন শাহিন সামাদ, তিমির নন্দী, আলম আরা মিনু। আবৃত্তি করবেন রবি শংকর মৈত্রী।

একুশে টেলিভিশনের বিশেষ অনুষ্ঠানমালা:
২৬ মার্চ, মঙ্গলবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে একুশে টেলিভিশনে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। ২৬ মার্চ সকাল ৮টা ৩০ মিনিটে প্রচারিত হবে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ‘একুশের সকাল’।

এরপর সাখওয়াত লিটনের প্রযোজনায় সকাল ০৯টা ৩০ মিনিটে প্রচারিত হবে বিশেষ প্রমাণ্যচিত্র ‘ইতিহাসের পথ ধরে’। সকাল ১০টা ৩০ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘কক্ষ পথের যুদ্ধ’। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হুমায়ূন ফরিদী, দীপা খন্দকার, মাজনুন মিজান সহ আরও অনেকে।

মানিক সিকদার এবং মাসুমা হাসেম লিসা প্রযোজিত বিশেষ প্রমাণ্যচিত্র ‘জন্ম আমার ধন্য হল’ প্রচারিত হবে সকাল ১১টা ৩০। দুপুর ১২টায় প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘একুশের দুপুর’।

সরাসরি এই অনুষ্ঠানটিতে অতিথি হয়ে আসবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বুলবুল মহলানবীশ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলার কালজয়ী সব গান নিয়ে দুপুর ১২টা ৩০ মিনিটে প্রচারিত হবে বিশেষ সংগীতানুষ্ঠান ‘বিজয়ের গান’।

 দুপুর ১টা ৩০মিনিটে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রচারিত হবে বিশেষ বাংলা চলচ্চিত্র ‘দাঙ্গা’।চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন মান্না, সুচরিতা, রাজিব, মিজু আহমেদসহ আরও অনেকে।

বিকাল ৫ টা ৩০মিনিটে প্রচার হবে বিশেষ প্রমাণ্যচিত্র ‘আলোর পথে’। সন্ধ্যা ৬টায় প্রচারিত হবে বিশেষ একুশের সন্ধ্যা। সরাসরি এই অনুষ্ঠানটিতে অতিথি হয়ে আসবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ডালিয়া নওশীন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাত ০৬টা ৩০মিনিটে প্রচার হবে ব্যান্ড দল শিরোনামহীনকে নিয়ে বিশেষ ব্যান্ড সঙ্গীতের অনুষ্ঠান ‘শিরোনামহীন’।

মহসিনা রহমানের প্রযোজনায় রাত ০৭টা ৫০মিনিটে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘আমি বীরাঙ্গনা বলছি’।মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মানিক সিকদারের প্রযোজনায় বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘তারুণ্যের জয়গান’ প্রচারিত হবে রাত ৯টা ৩০ মিনিটে।

ইফতেখার আহমেদ ফাহিমের পরিচালনায় রাত ১০টা ১০মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘এবং’।নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুমাইয়া সিমু, তানিয়া আহমেদ, শখসহ আরও অনেকে।

এটিএন বাংলায় আয়োজন:
এটিএন বাংলায় ২৬ মার্চ রাত ১১টায় প্রচারিত হবে ইকবাল খন্দকার এর গ্রন্থনা এবং খন্দকার ইসমাইল এর উপস্থাপনা ও পরিচালনায় স্বাধীনতা দিবসের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘লাল সবুজের দেশে’।অনুষ্ঠানটি সাজানো হয়েছে বৈচিত্রপূর্ণ আয়োজন দিয়ে।

এতে গান পরিবেশন করেছেন শাকিলা জাফর, প্রীতম আহমেদ, অপু, লিজা এবং ফিডব্যাক ব্যান্ডের সদস্যরা। শাকিলা জাফর গেয়েছেন জন বয়েজের গাওয়া একটি ইংরেজি গান। আর প্রীতম আহমেদের গানটিতে সদ্য প্রয়াত অভিনয় শিল্পী হুমায়ুন ফরিদীর স্বকণ্ঠে একটি আবৃত্তি রয়েছে। অপু ও লিজা গেয়েছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একটি কালজয়ী গান। আর গানটি এই দুজন শিল্পীর কাছে হস্তান্তরের মাধ্যমে নতুন প্রজন্মের শিল্পীদের কাছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান প্রতীকীভাবে হস্তান্তর করেছেন সুরকার সুজেয় শ্যাম।

কুইজ পর্বে অংশ নিয়েছেন এ সময়ের জনপ্রিয় চারজন তারকা- আরফিন রুমি, নীরব, কোনাল ও মিমো। সাক্ষাৎকার পর্বে অংশ গ্রহণ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এর সচিব জনাব মিজানুর রহমান, চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম, মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী দুজন বাউল শিল্পী নহির শাহ ও সুলতান শাহ এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী সুজেয় শ্যাম, যন্ত্র শিল্পী সুবল দত্ত ও রুমু খান। এছাড়াও থাকছে আমাদের সাত বীরশ্রেষ্ঠের ছবি অংকনকারী শিল্পী অধ্যাপক শেখ আফজাল এবং গবেষক সায়মন জাকারিয়ার সাক্ষাৎকার।

অনুষ্ঠানটি উপলক্ষে খন্দকার ইসমাইল বলেন, শুধু বিনোদন নয়, আমাদের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের জানা অজানা কিছু বিষয় নতুন করে উপস্থাপন করতেই অনুষ্ঠানটি নির্মাণ করা। আশা করি দর্শকদের ভালো লাগবে।’

এসএ টিভির আয়োজন:
২৬ মার্চ মহান স্বাধিনতা দিবস উপলক্ষে এসএ টিভিতে রয়েছে বিশেষ অনুষ্ঠানমালা। এরমধ্যে সরাসরি সম্প্রচারিত প্রতিদিনের অনুষ্ঠানঃ দিস মর্নিং (অনুষ্ঠান)। তারকাদের ব্যক্তিগত, পারিবারিক ও কর্মক্ষেত্রের বিভিন্ন বিষয় নিয়ে এই অনুষ্ঠান। প্রচারিত হয় প্রতিদিন সকাল ৭:৩০ মিনিটে এসএ টেলিভিশনে। ২৬ মার্চ উপলক্ষে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন একজন বীরমাতা। প্রযোজনায়: শেখ খালিদ পলাশ

শিশুদের নাচের অনুষ্ঠান: মুক্তির পায়রা  
২৬ শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। এ উপলক্ষে এসএ টিভি আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানমালা। আর তারই ধারাবাহিকতায় আমাদের ছোটদের নিয়ে স্বাধীনতার গানের উপর নাচের অনুষ্ঠান মুক্তির পায়রা। দুইটি ডুয়েট নাচ  ও দুইটি দলীয় নাচ থাকবে। নাচের দল : নৃত্যাঞ্চল। প্রযোজনায়: আবু জাফর রায়হান। প্রচারিত হবে ২৬ মার্চ সকাল ৯.৩০ মিনিটে।

পূর্ণদৈর্ঘ্য বাংলা সিনেমা (হাঙর নদী গ্রেনেড)
২৬ শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে এসএ টেলিভিশন প্রচার করবে চাষী নজরুল ইসলাম পরিচালিত পূর্ণদৈর্ঘ্য বাংলা সিনেমা (হাঙর নদী গ্রেনেড)। এ ছবিতে অভিনয় করেছেন- সুচরিতা, সোহেল রানা, রাজিব, নাসির খান প্রমুখ। প্রচারিত হবে ২৬ মার্চ সকাল ১০.০৫ মিনিটে।

জয়ধ্বনি:
আবু জাফর রায়হান এর প্রযোজনায় ২৬শে মার্চ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ‘‘জয়ধ্বনি”। অনুষ্ঠানটি প্রকাশিত ৬-৭টি নির্দিষ্ট দেশের কবিতা আবৃত্তি ও তার উপর অভিনয় নিয়ে সাজানো হয়েছে। অনুষ্ঠানটিতে ৩-৪জন আবৃত্তিকার থাকবেন যারা তাদের প্রকাশিত কবিতা থেকে দেশের কবিতা আবৃত্তি করবেন এবং সেই কবিতার সাথে কিছু নির্দিষ্ট চরিত্র কবিতাটির সাথে অভিনয় করবেন।  (আবৃত্তিকার: মো: আহকাম উল্লাহ, মাহিদুল ইসলাম, শাম্মী)। প্রচারিত হবে ২৬ মার্চ দুপুর ২.৩০ মিনিটে এসএ টেলিভিশনে।

টেলিফিল্ম: আলামত
বৃন্দাবন দাস এর রচনায় ও মোস্তফা কামাল রাজ এর পরিচালনায় ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ টেলিফিল্ম ‘‘আলামত”।অভিনয় করেছেন: চঞ্চল চৌধুরী, খুশি, নাজমুল হুদা বাচ্চু, মিঠু, উর্মি, শুভ প্রমুখ। প্রচারিত হবে ২৬ মার্চ বিকাল ৩.৩০ মিনিটে এসএ টেলিভিশনে।

বেলা শেষে
প্রতিদিনের সান্ধ্যকালীন অনুষ্ঠান। একজন বিশেষ অতিথি থাকেন, আলোচনায় উঠে আসে তার বর্ণময় জীবন গাঁথা। সাধারণ জীবন যাপনের তথ্য। প্রচারিত হয় প্রতিদিন বিকাল ৫.৩০ মিনিটে এসএ টেলিভিশনে। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বেলা শেষে অনুষ্ঠানের অতিথি হিসেবে থাকবেন: ক্যাপ্টেন (অব:) এবি তাজুল ইসলাম, মাননীয় প্রতিমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। প্রযোজক: কাজী চপল প্রযোজনায়: কাজী চপল।

নাচের অনুষ্ঠান: বিজয় উল্লাস  
কামরুজ্জামান রঞ্জু’র প্রযোজনায় এসএ টেলিভিশনে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে নাচের বিশেষ অনুষ্ঠান ‘‘বিজয় উল্লাস”।এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তারকা নৃত্যশিল্পী। প্রচারিত হবে ২৬ মার্চ সন্ধ্যা ৭.৩৫ মিনিটে।

লাইভ টক শো: কণ্ঠ সেনা   
২৬ মার্চ উপলক্ষে বিশেষ লাইভ টক শো ‘‘কণ্ঠ সেনা”। এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেবেন  মাজহারুল ইসলাম, শাহীন সামাদ, আপেল মাহমুদ ও তিমির নন্দী। প্রযোজনায়: বিকাশ সরকার। প্রচারিত হবে ২৬ মার্চ  রাত ৮টায় এসএ টেলিভিশনে।    

একক নাটক: আশ্রয়
২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে জুয়েল মাহমুদ এর পরিচালনায় একক নাটক ‘‘আশ্রয়”। অভিনয় করেছেন: তৌকির আহমেদ, রুনা খান, আজিজুল হাকিম প্রমুখ। প্রচারিত হবে ২৬ মার্চ রাত ৯টায় এসএ টেলিভিশনে।
       
তথ্যচিত্র: জায়া ’৭১
প্রযোজনায়: ইয়াকুব আলী মিঠু’র প্রযোজনায় বিশেষ তথ্যচিত্র জায়া ’৭১। এ অনুষ্ঠানে ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশের স্বাধীনতা এবং তার পরে জাতীয় পর্যায়ে যত আন্দোলন সংগ্রাম হয়েছে তার প্রতিটিতেই রয়েছে নারীর সক্রিয় অংশগ্রহণ। বঙ্গবন্ধু কর্তৃক ৭ মার্চ ঐতিহাসিক ভাষন প্রদানের মূহুর্তে ঢাকার রেসকোর্স ময়দানে বিপুল সংখ্যক নারীর অংশগ্রহণ ছিল উল্লেখ করার মত। আমরা ভাষা আন্দোলনে যেমন নারীকে দেখি সরাসরি রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে তেমনি আমাদের গৌরবময় স্বাধীনতা সংগ্রামে নারীর অংশগ্রহণ কখনও সংগঠক হিসেবে আবার কখনও লড়াই করেছেন সহযোদ্ধার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে। প্রতিবাদী অথবা সম্মুখ যুদ্ধে অংশ নেয়া নারীদের পাশাপাশি অপর একটি অংশ মুক্তিযোদ্ধাদের সেবা করেছেন আশ্রয়, খাবার এবং কখনও কখনও শত্রু পক্ষের তথ্য মুক্তিযোদ্ধাদের সরবরাহ করে। প্রচারিত হবে ২৬ মার্চ রাত ১১টায় এসএ টেলিভিশনে।

তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা :
২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে ০২ পর্বের নির্মিত বিশেষ অনুষ্ঠান: ‘‘তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা” এর প্রথম পর্ব প্রচারিত হবে ২৫ মার্চ সোমবার রাত ১১.৩০ মিনিটে এবং ২য় পর্ব প্রচারিত হবে ২৬ মার্চ মঙ্গলবার রাত ১১.৩০ মিনিটে এসএ টেলিভিশনে। উপস্থাপনায়: আবেদ খান। প্রযোজনায়: শাহীন মাহমুদ।

মিউজিক্যাল প্লে: ৭১ গাঁথা
প্রযোজক: কামরুজ্জামান রঞ্জু’র প্রযোজনায় ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান মিউজিক্যাল প্লে: ৭১ গাঁথা। প্রচারিত হবে ২৬ মার্চ রাত ১২টায়।

এছাড়াও বিভিন্ন চ্যানেলে রয়েছে স্বাধীনতা দিবস উপলক্ষে নানা অনুষ্ঠানমালা।