১৩ নভেম্বর, ২০১০

সুচি মুক্ত

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মিয়ানমারের গণতন্ত্রের প্রতীক অং সান সুচিকে মুক্তি দিয়েছে জান্তা সরকার ।  তার মুক্তির অপেক্ষায় গতকাল থেকে হাজার হাজার সমর্থক ও সাংবাদিকরা সুচির লেক পাড়ের বাড়ি ঘিরে অপেক্ষার করছিল। কাল ছিল তার বন্দিত্বে মেয়াদের শেষ দিন।  দেশটির সাধারণ নির্বাচনের এক সপ্তাহ পর শনিবার গৃহবন্দিত্ব থেকে মুক্তি পেলেন তিনি।  ১৯৯০ সালে তার নেতৃত্বে এনএলডি বিপুল ভোটে বিজয়ী হয়। কিন্তু গত ২০ বছর তাকে জান্তা সরকার কখনো কারাবন্দি কখনো গৃহবন্দি করে  রেখেছিলো। গত বছরের আগস্টে আইন ভেঙ্গে এক মার্কিন নাগরিক তার সঙ্গে দেখা করায় তার গৃহবন্দিত্বের মেয়াদ আরো দেড় বছর বাড়ানো হয়েছিলো। (সূত্র: ইন্টারনেট)