২৯ ডিসেম্বর, ২০১০

টাইটানিক জাহাজটিই দেখা যাবে সরাসরি

 ইচ্ছে করলে সেই ১৯১২ সালের ১৫ এপ্রিলে ডুবে যাওয়া ঐতিহাসিক টাইটানিক জাহাজটিই দেখা যাবে সরাসরি সমুদ্র তলদেশের দৃশ্যপটে ত্রিমাত্রিক আবহে।আগ্রহীরা শুধু www.expeditiontitanic.com ঠিকানার চোখ রাখলেই দেখবেন টাইটাইনিকের প্রতি মুহূর্তের দৃশ্যপট। এই সাইটে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনাকে নিয়ে যাওয়া হবে তিন হাজার ৮২০ মিটার পানির নিচে। আর সেখানে দেখবেন শেওলায় জড়ানো টাইটানিক জাহাজের জরাজীর্ণ অবস্থা। সেই সঙ্গে থাকবে বিস্তারিত তথ্য, ছবি ও ভিডিওচিত্র।  জানা যাবে টাইটানিকের এখনও অনেক অজানা রহস্য্য। তবে সাইটির পুরো দৃশ্যপট উপভোগ করতে হলে কমপিউটার এবং ইন্টারনেট সংযোগ অবশ্যই একটু গতিসম্পন্ন হতে হবে। (সূত্র: অনলাইন)