গোপন দলিল ফাঁস করে বিশ্বব্যাপী আলোচিত ওয়েবসাইটে পরিণত হয়েছে উইকিলিকস। আর এই হ্যাকিং প্রতিষ্ঠান উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জও হয়েছেন তারকা। জুলিয়ান অ্যাসাঞ্জ এই সময়ের সাইবার যুদ্ধের প্রধান সেনানায়ক। এই আলোচিত চরিত্র নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন হলিউডের নন্দিত নির্মাতা স্টিভেন স্পিলবার্গ। শুধু উইকিলিকস কিংবা অ্যাসাঞ্জ নয় বিশ্বের গোপন কারসাজির নানা রোমাঞ্চকর তথ্য আরো স্পষ্ট করে তোলা হবে এই সিনেমায়। উইকিলিকসের ঝুলিতে থাকা ইরাক ও আফগান যুদ্ধসহ নানা কূটনৈতিক মূল্যবান তথ্য-উপাত্ত জনসম্মুখে তুলে ধরার কাজ করে আসছে মূলত পাঁচটি প্রধান গণমাধ্যম। এই ৫টি গণমাধ্যমের একটি ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান। গার্ডিয়ান ইতিমধ্যে উইকিলিকসের গোপন তথ্য ভান্ডার তৈরি ও প্রকাশের নানা রোমাঞ্চকর ঘটনা এবং এসব কিছুর মূল নায়ক অ্যাসাঞ্জের জীবন কাহিনী নিয়ে একটি বইও প্রকাশ করেছে। এই বইয়ের উপর ভিত্তি করেই সিনেমা নির্মাণের লক্ষ্যে এটির স্বত্ব কিনে নিয়েছেন হলিউড সিনেমার মোঘল নামে খ্যাত পরিচালক ও প্রযোজক স্টিভেন স্পিলবার্গ। খুব শিগগিরই উইকিলিকস এবং অ্যাসাঞ্জকে নিয়ে ছবি তৈরি করবে স্পিলবার্গ ও তাঁর কিছু সহকর্মী। (সূত্র: অনলাইন)
