৮ মে, ২০১১

পতিসরে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্য

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দেড়শতম জন্মবার্ষিকী উপলক্ষে নওগাঁর পতিসরে কবির নিজস্ব একটি ভাস্কর্য উন্মোচন করা হয়েছে। ১৯৩৭ সালের ২৭ জুলাই কবি পতিসর ত্যাগ করেন। ভাস্কর্যটিতে সেই সময়কার চেহারায় ৭৬ বছর বয়সী কবিকে ধারণ করা হয়েছে। আরাম কেদারায় বসে থাকা কবি'র ভাস্কর্যটি আজ উন্মোচন করা হলো। (সূত্র: অনলাইন)