পুরস্কার পেয়েছে মেহেরজান

বহু বিতর্কিত ‘মেহেরজান’ ছবিটি পরিবেশনা ও অন্যান্য জটিলতার কারণে দেশে প্রদর্শনী বন্ধ রয়েছে। তবে দেশের বাইরে চলচ্চিত্র উৎসব গুলোতে মেহেরজান প্রদর্শিত হচ্ছে। গেল সপ্তাহে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা বিদেশি ছবি শাখায় পুরস্কার পেয়েছে Mehrjan‘মেহেরজান’। `মেহেরজান` ছবির পরিচালক রুবাইয়াত হোসেন পুরস্কার পাওয়ার খবরটি নিশ্চিত করেছেন। উৎসবে নারী নির্মাতা, বেস্ট ন্যারেটিভ ফিচার, বেস্ট ড্রামা ফিচার, বেস্ট ফার্স্ট টাইম মুভি স্ক্রিপ্ট রাইটার, বেস্ট মুভি শট অন ৩৫ মিমি ফিল্ম বিভাগে মনোনয়ন পেয়েছিল। ২২ জুলাই এ উৎসব শুরু হয়, ২৪ জুলাই উৎসবে ‘মেহেরজান’প্রদর্শিত হয়। আগামী ১৯ অক্টোবর যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব উইসকনসিন ম্যাডিসনে সাউথ এশিয়ান স্টাডিজের সম্মেলনে ‘মেহেরজান’ প্রদর্শিত হবে ।(সূত্র: অনলাইন)
News Pabna

নবীনতর পূর্বতন