‘লালটিপ’ স্বপন আহমেদ পরিচালিত প্রথম ছবি। আবার বাংলাদেশের চলচ্চিত্রেও এটিই প্রথম ঘটনা, যা একই দিনে বিশ্বের ২৫টি দেশে মুক্তি পাবে। ফ্রান্স ও বাংলাদেশর যৌথভাবে প্রযোজোনার ছবি লালটিপ। দেশীয় শিল্পীর পাশাপাশি অভিনয় করেছেন ফ্রান্সের শিল্পীরাও। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিদেশের বিভিন্ন লোকেশনে লালটিপের শুটিং করা হয়েছে। মূলতঃ এ ছবিটি দিয়েই আনার্তজাতিক চলচ্চিত্র বাজারে প্রবেশ করছে বাংলাদেশ। (সূত্র: অনলাইন)
