সু চির জীবন নির্ভর চলচ্চিত্র 'দ্য লেডি'

দ্য লেডি ছবির একটি দৃশ্য
গত সোমবার মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির জীবনীনির্ভর চলচ্চিত্র 'দ্য লেডি'র প্রিমিয়ার শো হয়ে গেল টরন্টো ফিল্ম ফেস্টিভালে। 'দ্য লেডি' নির্মান করেছেন ফরাসি চিত্রনির্মাতা লিউস বেসন। ছবিটিতে রাজনৈতিক সংগ্রামের আড়ালে চাপা পড়ে যাওয়া সু চির ব্যক্তিগত জীবনকেই তুলে আনা হয়েছে। সু চির নিকটজনদের নিকট থেকে সূচির জীবনের তথ্য জোগাড় করেছেন পরিচালক লিউস বেসন । ব্রিটিশ স্বামী মাইকেল অ্যারিস ও দু'সন্তানের সঙ্গে সু চির সময়কে তুলে ধরা হয়েছে সিনেমাটিতে। অক্সফোর্ড থেকে ১৯৮৮ সালে মিয়ানমারে ফিরে যান দেশটির স্বাধীনতার নায়ক অং সানের মেয়ে সু চি। এরপর শুরু হয় তার রাজনৈতিক জীবন। শুরু হয় জেল-জুলুম ও গৃহবন্দিত্ব। এ অবস্থায় ব্রিটেনে ১৯৯৯ সালে মারা যান ক্যান্সার আক্রান্ত স্বামী অ্যারিস। কিন্তু তাকেও দেখতে যেতে পারেননি সুচি। কারন একবার দেশ থেকে বের হলেই তাকে আর মিয়ানমারে ফিরত যেতে দেবে না জান্তা সরকার। গণতন্ত্রপন্থি নেত্রী বিশ্ববাসীর কাছে দ্য লেডি নামে পরিচিত।(সূত্র: অনলাইন)
News Pabna

নবীনতর পূর্বতন