একটি প্রতিবাদ

গত ২২ সেপ্টম্বর দেশে বিএনপি ও তার সমমনা দলগুলোর সকাল-বিকাল হরতাল চলে। হরতাল চলাকালীন সময়ে ঢাকাসহ সারা দেশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। দেশের বিভিন্ন স্থানে মানুষের জান-মাল রক্ষায় পুলিশ যথাযথ ভুমিকা পালন করলেও ঢাকাতে কি কারনে মাথা পাতলা এক পুলিশ সদস্য একজন ব্যাক্তির বুকের উপর পা-তুলে ব্যাপক খছাখছি করে, পরে তাকে টেনে হিচড়ে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যায়। যা দেশের প্রতিটি টিভি চ্যানেলে প্রচার করা হয়েছে, এবং পরদিন দেশের প্রায় প্রতিটি দৈনিক পত্রিকায় তা প্রকাশিত হয়। এখন প্রশ্ন হচ্ছে কে এই পুলিশ সদস্য? কে সে? তার এই অমানবিক আচরণের নেপথ্যে ইন্ধনদাতা কে? একজন মানুষের বুকের উপর লাথিমেরে মাটিতে চেপে ধরে রাখার অধিকার তাকে কে দিয়েছে? এখানে মানবাধিকার লঙ্ঘন হয়েছে ব্যাপকভাবে। মানুষ হিসেবে বেচে থাকার নুন্যতম অধিকার বিনষ্ট করা হয়েছে। এই চরম মানবাধিকার লঙ্ঘনের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, এবং সেই সাথে এই পুলিশ সদস্যের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি। 
News Pabna

নবীনতর পূর্বতন