নোবেল পুরস্কারজয়ী ওয়াঙ্গারি মাথাই আর নেই

কেনিয়ার পরিবেশবাদী নেত্রী ওয়াঙ্গারি মাথাই আর নেই।  শান্তিতে নোবেল পুরস্কারজয়ী এই নেত্রী ক্যান্সারে আক্রান্ত ছিলেন এবং চিকিৎসাধীন অবস্থায় নাইরোবিতে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তার প্রতিষ্ঠিত সংগঠন গ্রীন বেল্ট মুভমেন্ট সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। আফ্রিকান নারী হিসেবে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন ওয়াঙ্গারি মাথাই ২০০৪ সালে। পরিবেশ সংরক্ষণ, নারী অধিকার ও সরকারের স্বচ্ছতার জন্য আন্দোলনের নেতৃত্ব দিয়ে বিশ্বব্যাপী পরিচিত হয়ে ওঠেন তিনি। তার নেতৃত্বে গ্রীন বেল্ট মুভমেন্ট পুরো আফ্রিকাতে প্রায় ৩ কোটি বৃক্ষ রোপণ করে। বন উজারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে কারাবরণ করতে হয়েছে তাকে। মাথাই কেনিয়ার পার্লামেন্টের সদস্যও নির্বাচিত হন এবং একজন মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। (সূত্র: অনলাইন) আরও বিস্তারিত
News Pabna

নবীনতর পূর্বতন