১৩ তম জন্মদিন উদযাপন করছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। তাই আজ তারা মূল লোগোর পরিবর্তে একটি
জন্মদিনের কেকের ছবি দিয়ে রেখেছে। গুগল আনুষ্ঠানিক ভাবে ১৯৯৮ সালে সার্চ
ইঞ্জিনটি চালু করে। বিভিন্ন সময়ে ৭, ১৫ ও ২৭ সেপ্টেম্বর গুগলের জন্মদিন
উদ্যাপিত হয়। ১৯৯৮ সালের ৪ সেপ্টেম্বর গুগল ইনকর্পোরেসন এবং ১৫ সেপ্টেম্বর
গুগল-ডট-কম নামে ইন্টারনেটে ডোমেইন নাম নিবন্ধিত হয়। কিন্তু ২৭ সেপ্টেম্বরকেই অফিসিয়ালি জন্মদিন হিসেবে গুগল উদযাপন করে। Google
শব্দের আভিধানিক অর্থ ইন্টারনেটে কোনো কিছু খোঁজা। গুগল নামটির উৎপত্তি
ছিল ‘Googol’ শব্দের ভুল বানান থেকে। যার অর্থ ছিল 1-এর পরে ১০০টা শূন্য
দিলে যে সংখ্যা হবে তা। কিন্তু জনপ্রিয়তার কাছে হার মেনে গেছে এর মূল নামের
অর্থ। সম্প্রতি সার্চ ইঞ্জিনের জনপ্রিয়তা বিষয়ক পরিসংখ্যানে দেখা যায়,
ইন্টারনেটে যত সার্চ হয় তার শতকরা ৯০ ভাগ গুগল-এর মাধ্যমে হয়ে থাকে। সবচেয়ে
মজার বিষয় হচ্ছে, ১৯৯৮ সালের সেপ্টেম্বর মাসে গুগল একটি গ্যারেজে তাদের
প্রথম অফিস শুরু করে।(সূত্র: অনলাইন)
