উইকিলিকস তথ্য সংগ্রহ করছে ফেসবুক থেকে এমন তথ্য প্রকাশ করেছে সংবাদ মাধ্যমগুলো। অস্ট্রেলিয়ান একজন প্রযুক্তিবিদ নিক কিউব্রিলোভিক জানান যে, ফেসবুকের মাধ্যমেই
বিশ্বের গোপন ব্যক্তিতথ্য আর প্রাতিষ্ঠানিক তথ্যনথি সংগ্রহ করছে উইকিলিকস। ওই প্রযুক্তিবিদের ধারনা তথ্যগুলো উইকিলিকসের নিকট কেউ কেউ বিক্রি করছেন চড়াদামে। তবে এসকল তথ্য প্রদানের ক্ষেত্র যদি হয় সত্যিই ফেসবুক তবে তা হবে একটি পারমানবিক বিস্ফোরণ এর মতোই। অস্ট্রেলিয়ান প্রযুক্তিবিদ নিকের
ভাষ্যমতে, ফেসবুক থেকে লগআউট করার পরও প্রতিটি ফেসবুক ব্যবহারকারীর অন্য
যতগুলো সাইটে প্রবেশ করে, পাসওয়ার্ড দেয় এমনকি তথ্য লিপিবদ্ধ করে তা সবই
জমা পড়ে ফেসবুকের (ডাটা সার্ভারে) তথ্য ভান্ডারে। এ তথ্য সংগ্রহের
কাজে ফেসবুক বিভিন্ন ধরনের কুকিজ ব্যবহার করে থাকে। এ অভিযোগের প্রেক্ষিতে ফেসবুক ইঞ্জিনিয়ার গ্রেগ জানান, তথ্য বিক্রির এ অভিযোগ মোটেও সত্য নয়। বরং এ অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত। গ্রেগ আরো বলেন সর্বোচ্চ ৯০ দিনের মধ্যেই এসব কুকিজ যে তথ্যগুলো সংগ্রহ
করে তা ফেসবুক সার্ভার থেকে একেবারেই মুছে ফেলা হয়। এ ছাড়া এ বিপুল পরিমাণ
তথ্য নিয়ে ফেসবুক কোনো অনৈতিক চর্চাই করে না বলেও গ্রেগ যুক্তিখন্ডন করেন। কিন্তু
প্রযুক্তিকৌশল গবেষক নিক ফেসবুকে কর্তৃপক্ষের এ কথা উড়িয়ে দিয়ে বলেছেন, এসব কুকিজগুলো
ডিলিট না করলে পরে এগুলোই শক্তিশালী স্পাই এবং ফিশিং কুকিজের রূপ নেয়। তবে গোপন তথ্য বিক্রেতারা ফেসবুকের কাঁধে ভর
দিয়ে অনেক স্পর্শকাতর তথ্য পাচার এবং বিপণন করছে- এমন অভিযোগ কিন্তু নতুন নয়।(সূত্র: অনলাইন)
