আজ প্রয়াত বাউল শাহ আবদুল করিমের দ্বিতীয় প্রয়াণ দিবস। সুনামগঞ্জের ধলগ্রামে কালনী নদীর তীরে তার স্মরণে অনুসারীরা গান গাইবেন। অনুষ্ঠানে বাউল আসর চলবে সারারাত। মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে ধলগ্রাম এখন সাজছে নতুন সাজে। প্রস্তুতি হিসেবে থাকা-খাওয়ার ব্যবস্থাসহ সার্বিক দিকগুলো ঠিকঠাক করছে ব্যস্ত শাহ আবদুল করিমের স্থানীয় অনুসারী বাউলরা। শাহ আবদুল করিমের ছেলে শাহ নূর জালাল বলেন, 'প্রয়াণ অনুষ্ঠান মূলত ১২ সেপ্টেম্বর। পরদিন ১৩ সেপ্টেম্বর মেলা হবে। শাহ আবদুল করিমের প্রয়াণ দিবসে দেশের দূর-দূরান্ত থেকে ভক্ত ও অনুসারীরা সমবেত হবেন বলে আশা করছি।' (সূত্র: অনলাইন)
