হযরত শাহজালাল (র.) এর ৬৯২ তম পবিত্র ওরস

হযরত শাহজালাল (র.) এর ৬৯২ তম পবিত্র ওরস সোমবার মধ্যরাত থেকে শুরু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ৩ টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে মোনাজাত। দু’দিনব্যাপী ওরস উপলক্ষে দরগা শরিফ সেজেছে উৎসবের সাজে। দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে আসা হাজার হাজার ভক্ত ভিড় করছেন মাজার প্রাঙ্গনে। দেশের বিভিন্ন স্থান থেকে ট্রেন বাস ও ট্রাক যোগে ভক্তরা কয়েকদিন থেকে আসছেন মাজারে।  ভক্তদের ভিড়ের কারনে মাজার শরিফের আশেপাশে হোটেলে কোনো সিট খালি নেই। প্রতিবারের মতো এবারো ১৯ ও ২০ জিলক্কদ ওরস অনুষ্ঠিত হচ্ছে। সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার গভীর রাত পর্যন্ত জিকির আসগার ও এবাদত বন্দেগীর মাধ্যমে ভক্তরা সময় অতিবাহিত করবেন। ওদিকে ওরসকে ঘিরে মাজার প্রাঙ্গণে বসছে বাউলদের আসর। ভক্তিমূলক ও শাহজালালের শানে বাউল সাধকরা হৃদয় উজার করে নিবেদন করবেন তাদের গান। (সূত্র: অনলাইন)
News Pabna

নবীনতর পূর্বতন