মা হচ্ছেন পপগায়িকা ডিডো

লন্ডনের পপগায়িকা ডিডোর বয়স এখন ৪১ বছর আর এ পর্যন্ত তার গাওয়া অসংখ্য গান শ্রোতা-প্রীতি পেয়েছে।

সম্প্রতি তার চতুর্থ স্টুডিও অ্যালবাম ‘হু গার্ল গট অ্যাওয়ে’ বাজারে এসেছে। তার চেয়েও বড় খবর তিন বছর পর আবার মা হতে যাচ্ছেন ডিডো।

সাত বছর সম্পর্কের পর রোহান গাভিনকে বিয়ে করেন ডিডো। ২০১১ জুলাই মাসে তার একমাত্র পূত্র সন্তান স্টানলি জন্মগ্রহণ করে। এবারের সন্তানটি মেয়ে সন্তান হোক এমনটিই প্রত্যাশা ভক্ত-শ্রোতাদের।


ডিডো বলেছেন, ‘আমার নতুন অ্যালবামটির অনেক সাড়া পাচ্ছি। আমার ভক্তদের আমি সঠিক সময়ে অ্যালবামটি হাতে তুলে দিতে পেরে নিশ্চিত। আর আমি এখন অনেকটা অসুস্থ। প্রায় তিন বছর পর মা হতে যাচ্ছি। অন্যরকম উত্তেজনায় আমার প্রতিটি দিন কাটছে।’

ডিডোর জনপ্রিয় গানের তালিকায় রয়েছে- ডন্ট থিংক অব মি, সুইট আইয়েড বেবী, থ্যাংক ইউ, হোয়াইট ফ্ল্যাগ, উইন্টার, জাস্ট সে ইয়েস, লস্ট, নো ফ্রিডমসহ বেশ কিছু গান।

তার নতুন অ্যালবাম ‘হু গার্ল গট অ্যাওয়ে’ এখন পর্যন্ত সারা বিশ্বে ২৮ মিলিয়ন বিক্রি হয়েছে বলে জানা গেছে।
News Pabna

নবীনতর পূর্বতন